ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বামৈ বড় বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদারের উদ্যোগ Logo মাধবপুরে ১১৮টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের অনুদান বিতরণ Logo শৃঙ্খলা, আইনশৃঙ্খলা ও স্থানীয় নির্বাচন নিয়ে আজ বিএনপির সংসদীয় দলের সভা Logo লাখাইয়ে ৩ কেজি গাঁজাসহ নারী আটক Logo হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২ Logo মোদি সরকারের পতন আসন্ন, দাবি কংগ্রেস নেতা বেণুগোপালের Logo মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে ১০ কেজি গাঁজা, আটক ২ Logo এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পুনঃপরীক্ষার ভাবনা সরকারের Logo লাখাইয়ে বিলের মাছ ধরা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৫ Logo নরসিংদীতে ৮০০ পিস ইয়াবাসহ মাধবপুরের নারী গ্রেপ্তার

মাধবপুরে ঈদের খুশির দিনেই রক্তাক্ত সংঘর্ষ, আহত ১৫

Oplus_131072

মাধবপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে হবিগঞ্জের মাধবপুরে হাদিয়া ও মসজিদের হিসাব নিয়ে তীব্র বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষে রূপ নেয় এক অভাবনীয় ঘটনা। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামে। ঈদের খুশি উদ্‌যাপন করতে আসা মুসল্লিরা নামাজ শেষে ইমামের হাদিয়া ও মসজিদের ব্যয়-বিবরণ নিয়ে কথা বলতে গিয়ে দুই দলে বিভক্ত হয়ে পড়েন। প্রথমে শুরু হয় কথার লড়াই, এরপর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তা রূপ নেয় হাতাহাতি ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

হরষপুর পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের হয়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

আহতদের মধ্যে কয়েকজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গ্রামের পরিবেশ এখনও থমথমে। ঈদের আনন্দে যে রঙ ছড়িয়ে পড়ার কথা ছিল, সেখানে ছাপ পড়েছে উদ্বেগ ও আতঙ্কের।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বামৈ বড় বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদারের উদ্যোগ

error:

মাধবপুরে ঈদের খুশির দিনেই রক্তাক্ত সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় ০৭:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫