
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৮টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে সায়হাম গ্রুপ। এ উপলক্ষে রোববার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদান বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবিদ অরুণ কুমার নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। মাধবপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় শিক্ষক, রাজনৈতিক প্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, মাধবপুরে এবার ১১৮টি পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় কর্মকাণ্ড ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন, সে জন্য পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
সভা শেষে সায়হাম গ্রুপের পক্ষ থেকে মাধবপুরের ১১৮টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ শাফকাত আহমেদ।
বাংলার খবর ডেস্ক : 



















