ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২ Logo মোদি সরকারের পতন আসন্ন, দাবি কংগ্রেস নেতা বেণুগোপালের Logo মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে ১০ কেজি গাঁজা, আটক ২ Logo এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পুনঃপরীক্ষার ভাবনা সরকারের Logo লাখাইয়ে বিলের মাছ ধরা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৫ Logo নরসিংদীতে ৮০০ পিস ইয়াবাসহ মাধবপুরের নারী গ্রেপ্তার Logo হাইমচরে শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি মানিকের Logo কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরির উদ্যোগ Logo লাখাইয়ে এসির আউটডোর চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার চোরাই মালামাল Logo মাধবপুরে পুকুরের মাছ ধরে বিক্রির অভিযোগে মানববন্ধন, ৮০ লাখ টাকার ক্ষতির দাবি

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭১ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ফুচকা, মদ, গাঁজা ও আতশবাজি। এ সময় দুটি যানবাহন জব্দ এবং দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, গত ৮ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডিছড়া এলাকায় অভিযান চালায় ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল। সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার দূরে রাস্তার পাশে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। জব্দ করা পণ্য ও কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ৬০ লাখ ১০ হাজার ৮০০ টাকা।

অন্যদিকে, ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুসকুড়িছড়া চা-বাগান এলাকায় অভিযান চালায় সিন্দুরখান বিওপির টহলদল। সীমান্ত পিলার ১৯৪৩/৩৫-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে ২৩ বোতল ভারতীয় মদ ও ৫৬৫ পিস আতশবাজি উদ্ধার করা হয়। এ সময় সিএনজিসহ দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গলের লালটিলা গ্রামের কেসব চাষার ছেলে জীবন চাষা (২৫) এবং সিন্দুরখান গ্রামের মৃত বুধরাম কয়েরীর ছেলে রাজন কয়েরী (৩৫)। তাঁদের ডাকঘর খেজুরীছড়া, উপজেলা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার।

এ ছাড়া, ১০ অক্টোবর সন্ধ্যায় ৫৫ বিজিবির অধীনস্থ চিমটিবিল ও সাতছড়ি বিওপির টহলদল পৃথক দুটি অভিযান চালায়। এসব অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও দুই বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে ৫৫ বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ পণ্যের প্রবেশ রোধে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২

error:

আপডেট সময় ১০:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬