ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে যুবলীগ নেতার মৃত্যু

পুলিশ দেখে দৌড়ে পালিয়ে গিয়ে হবিগঞ্জের লাখাই উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফজল উদ্দিন ইমনের (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ইমন উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে তেঘরিয়া গ্রামের একটি স্টলে বসে চা খাচ্ছিলেন ফজল উদ্দিন ইমন। এ সময় পুলিশের গাড়ি দেখে তিনি দৌড়ে পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখানে তিনি বুকে ব্যথা অনুভব করছেন জানালে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ইমন যুবলীগ করার কারণে পুলিশ তাকে কয়েকবার গ্রেপ্তরের চেষ্টা করেছে। এতে তিনি আতঙ্কিত সময় পার করছিলেন। গ্রেপ্তার থেকে বাঁচতে তিনি কয়েক মাস বাড়িতে থাকেননি। দুই দিন আগে তিনি গ্রামে ফেরেন।

মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সদস্য মো. ছুরুক মিয়া জানান, পুলিশ দেখে ভয়ে দৌড়ে পালানোর সময় অসুস্থ হয়ে পড়েন ইমন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার (২১ মে) বাদ জোহর গ্রামের বাড়িতে জানাজার নামাজের পর দাফন সম্পন্ন হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী মিয়া জানান, থানার উপ-পরিদর্শক আক্তারাজ্জামানের নেতৃত্বে একটি টহল টিম মঙ্গলবার সন্ধ্যায় তেঘরিয়া গ্রামে যায়। তখন পুলিশ দেখেই দৌড়ে পালিয়ে যান ইমন। তিনি রাতে ভাত খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে পারিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে?

error:

পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে যুবলীগ নেতার মৃত্যু

আপডেট সময় ০৫:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫