ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে যত্রতত্র ময়লার স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Logo মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার-পাইপ ধ্বংস Logo ঐতিহ্যের টানে মুখর লাখাইয়ের বুল্লা বাজারের শুটকি-শীদলের হাট Logo মশাদিয়ায় খালের ওপর কালভার্ট না থাকায় দুর্ভোগে ১৮ পরিবারসহ শত শত মানুষ Logo জুমার গুরুত্বপূর্ণ আমল Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত Logo পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ, ওসি-চেয়ারম্যানকে ইউএনওর চিঠি Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী

সারাদেশে শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন জামালপুরের ফারজানা ইসলাম

সারা দেশের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হয়েছেন জামালপুর সদরের পৌরসভা এলাকার হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষিকা ফারজানা ইসলাম। শনিবার ১০ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ঢাকার মাল্টিপারপাস কনফারেন্স হলে প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ফারজানা ইসলাম এর হাতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী (নারী) শিক্ষকের পদক ও সম্মননা তুলে দেন।
জামালপুর থেকে ফারজানা ইসলাম শ্রেষ্ঠ সহকারী শিক্ষকা হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা পরিবার ও শিক্ষা প্রশাসন খুবই আনন্দিত। সহকারী শিক্ষক রাফিয়া বলেন ফারজানা ইসলাম একজন খুবই ভালো শিক্ষক, তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে খুবই জনপ্রিয় একজন শিক্ষক ও সুন্দর ব্যক্তিত্বের একজন মানুষ।

ফারজানা ইসলাম ৬ জুন ১৯৯৯ সালে চাকুরীতে যোগদান করেন। চাকরি জীবনের শুরু থেকে বৃত্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস নেন। হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ ফেব্রুয়ারি ২০১৮ সালে যোগদান করেন। তিনি করোনা মহামারী চলাকালীন সময় বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে বিষয় ভিত্তিক রিমোর্ট লার্নিং প্রোগ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস নিয়েছেন।
হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ফারজানা ইসলাম এর এ অর্জনে খুবই আনন্দিত। শিক্ষকবৃন্দ বলেন ফারজানা ইসলাম শ্রেষ্ঠ সহকারী শিক্ষকা নির্বাচিত হওয়ায় আমরা খুবই খুশি ও আনন্দিত। তিনি আমাদের বিদ্যালয়কেও সারা দেশে নিসন্দেহে সম্মানিত করেছেন। তাঁর এ কৃতিত্বে আমরা গৌরববোধ করি।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ফারজানা ইসলাম বলেন এ পুরস্কার পাওয়া তিনি অনেক অনেক আনন্দিত। তাঁকে তার কাজে শিক্ষকবৃন্দ ও শিক্ষা অফিসার ও শিক্ষা প্রশাসনের সকলেই সবসময় সহযোগিতা করেছেন। এছাড়া তিনি সারাদেশে এই শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা পুরস্কার অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৪ সালের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে দিনাজপুরের চিরিরবন্দর সুব্রত খাজাঞ্জী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও শ্রেষ্ঠ পিটিআই হিসেবে রাজশাহী পিটিআইকে পদক দেওয়া হয়। এ ছাড়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন বগুড়ার গাবতলীর পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন নীলফামারীর সৈয়দপুর সাব-অর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি সুলতানা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ষাড়েরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইনাম উল্লাহ খান এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হয়েছেন জামালপুর সদরের হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ইসলাম।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে যত্রতত্র ময়লার স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

error:

সারাদেশে শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন জামালপুরের ফারজানা ইসলাম

আপডেট সময় ০৬:২৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫