ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

ছবি- সংগ্রহীত

আজমিরীগঞ্জে পুর্ব বিরোধ ও গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারী পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও
ভাঙ্গচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটণাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ মে) সকালে ঘন্টাব্যাপী উপজেলার জলসুখা ইউনিয়নের জলসূখা গ্রামের কয়েকটি মহল্লায় খন্ডিতভাবে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন,সাইকুল বেগম (৫০), জিয়া রহমান (৩৫), তকদির মিয়া (৪২), ইমন (২২), নাইম (২৪), সামিম (১৯), মছদ উল্লা (৬০), জয় (২০) মুসকুদ উল্লা (৫০) আলী নুর (১৪), ফয়সল (১৪)। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পুর্ব বিরোধ ও গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাঃ রেজাউল করিম,বর্তমান ইউপি সদস্য আলাউদ্দিন মিয়া , জহুর হোসেন গং ও ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, সাবেক ইউপি সদস্য লিবাছ মিয়া, রন্টি মিয়া গংদের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে তাদের মধ্যে বিগত কয়েক মাসে বেশ কয়েকদফা সংঘর্ষ ও একে অপরকে মারধোরের ঘটনা ঘটে।

এ নিয়ে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন একে অপরকে দেখে নেয়ার আহবান জানালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রায় ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের নারী পুরুষসহ অন্তত ৪০ জন আহত হন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার

error:

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

আপডেট সময় ০৭:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫