ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

সিলেটের ডিসিকে ‘ব্যর্থ’ দাবি করে প্রত্যাহার চেয়ে রাজপথে অবস্থান আরিফুলের

Oplus_16777216

বাংলার খবর ডেস্ক
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ‘ব্যর্থ ও অদক্ষ’ দাবি করে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এই কর্মসূচি শুরু হয়।

আরিফুল হক জানান, শ্রমিক, মালিক ও ব্যবসায়ীদের অধিকার আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে স্থানীয় বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারাও অংশ নেন।

বক্তব্যে আরিফুল অভিযোগ করেন, জেলা প্রশাসক কোনো নোটিশ ছাড়াই পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন এবং নগরের মেজরটিলা এলাকায় রাস্তার পাশে স্থাপনা উচ্ছেদ করেছেন। এসব পদক্ষেপকে ব্যবসাবান্ধব পরিবেশবিরোধী বলে দাবি করেন তিনি।

সমাবেশ থেকে বলা হয়, শুক্রবারের মধ্যে ডিসিকে প্রত্যাহার না করা হলে শনিবার থেকে সিলেটের সব সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এ কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপির নেতারা ছাড়াও শ্রমিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাথর ভাঙার যন্ত্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশে, এবং মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সওজ-এর তত্ত্বাবধানে।

জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, “সরকারি নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করা হচ্ছে। আমার বিরুদ্ধে অপসারণ দাবিকে দুঃখজনক মনে করি।”

অন্যদিকে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, জেলা প্রশাসকের সঙ্গে আরিফুল হকের ব্যক্তিগত দূরত্ব এবং চলমান পাথরকোয়ারি সংকটকে ঘিরেই মূলত এই কর্মসূচি এসেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

সিলেটের ডিসিকে ‘ব্যর্থ’ দাবি করে প্রত্যাহার চেয়ে রাজপথে অবস্থান আরিফুলের

আপডেট সময় ০৭:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫