ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, পার্কিং অব্যবস্থাপনাই মূল কারণ

Oplus_16777216

পারভেজ হাসান লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজারে তীব্র যানজট নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সাপ্তাহিক হাটের দিন এবং ছুটির দিনে এই যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়, যার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে অপরিকল্পিত গাড়ি পার্কিং ব্যবস্থাকে। বাজারের প্রধান সড়কের দুই পাশ দখল করে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ছে, যা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়,বুল্লা বাজারের প্রধান সড়কটির উপর দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। কিন্তু বাজারের নির্দিষ্ট পার্কিং স্থানে পার্কিং না করে, ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি সবই সড়কের উপর পার্ক করা হয়। এতে সড়কের একটি বড় অংশ দখল হয়ে যায় এবং বাকি অংশে যানবাহন চলাচল করতে গিয়ে হিমশিম খায়।পুরু বাজার জুড়েই এ দৃশ্য দেখা যায়।অনেক সময় এমন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।মাঝে মাঝে এই পার্কিংয়ের জন্য ছোটখাটো গ্যাঞ্জাম লেগেই থাকে। যা থেকে বড় বড় গ্যাঞ্জাম তৈরি হয়। বুল্লা বাজারের দুই পাশে নির্দিষ্ট পার্কিংয়ের সাইনবোর্ড থাকলেও ওই জায়গায় কেউ গাড়ি পার্কিং করেনা।সবাই যার যার গাড়ি সিএনজি ইজিবাইক বাস সহ গাড়িগুলো পার্কিং করে বুল্লা বাজারের মেইন রোডের উপরে যার কারনে তৈরি হয় যানজট। 

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, যানজটের কারণে জরুরি প্রয়োজনে হাসপাতালে যেতেও সমস্যা হয়। পণ্য পরিবহনেও বিলম্ব ঘটে, যার ফলে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। “আমরা প্রতিদিন এই যানজটের শিকার হচ্ছি। স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময়মতো পৌঁছাতে পারে না, রোগীরা ভোগান্তির শিকার হন,” বলে জানান  একজন স্থানীয় ব্যবসায়ী। “প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া উচিত।”

যানজট নিরসনে ট্রাফিক পুলিশের উপস্থিতি একেবারেই নেই, অপর্যাপ্ত জনবল এবং কার্যকর ব্যবস্থার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন অনেকে। বুল্লা বাজার কমিটির সদস্যরাও স্বীকার করেছেন যে পার্কিং সমস্যার কারণে যানজট সৃষ্টি হচ্ছে।

এ ব্যাপারে নবনির্বাচিত বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাদশা মিয়া বলেন, আমাদের বুল্লা বাজারে রাস্তার উপরে দুপাশে সিএনজি টমটম ইজি বাইক সহ বিভিন্ন গাড়ির সারিবদ্ধভাবে পার্কিং করার কারণে রাস্তার দু’পাশ বন্ধ থাকে যার ফলে রাস্তার মধ্যে দিয়ে গাড়ি যাওয়ার সময় যে কোন গাড়ি যাতায়াত করতেই যানজট তৈরি হয়। তিনি আরো বলেন, আমাদের বুল্লা বাজারে নির্ধারিত পার্কিংয়ের স্থান রয়েছে আমাকে যদি প্রশাসন সহযোগিতা করে তাহলে বুল্লা বাজারে নির্ধারিত স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করবো।

এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, আমি এ ব্যাপারে বাজার কমিটিকে নিয়ে একদিন বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব। 

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, পার্কিং অব্যবস্থাপনাই মূল কারণ

আপডেট সময় ১২:৩৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫