ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা Logo মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে ৩ দিন থাকবে চিকিৎসক, স্বস্তি দরিদ্র রোগীদের Logo লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার: Logo মাধবপুরে মনতলা উচ্চ বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে সিঙ্ক-ট্যাপ নিয়ে গেল চোরেরা Logo সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত Logo বুল্লা বাজারে লাগামহীন চুরি, পাহারাদার ও বাজার কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাধবপুর উপজেলার মা মনি হাসপাতালের সামনে একটি ভাঙ্গারির দোকানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদ উল্লাহ ও ওসি (তদন্ত) মোঃ কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম।

আটককৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের রসিদ মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৩৯),হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জলভাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের দুই ছেলে বোরহান উদ্দিন (২৭) ও বাহা উদ্দিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এ সময় গাঁজা পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হযেছে।এ ঘটনায় মাধবপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

error:

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

আপডেট সময় ০২:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫