ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা Logo মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে ৩ দিন থাকবে চিকিৎসক, স্বস্তি দরিদ্র রোগীদের Logo লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার: Logo মাধবপুরে মনতলা উচ্চ বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে সিঙ্ক-ট্যাপ নিয়ে গেল চোরেরা Logo সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত

পুকুরে ভাসছিল নারীর লাশ, উদ্ধার করল হাটহাজারী পুলিশ

বাংলার খবর ডেস্কচট্টগ্রামের হাটহাজারীতে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (বয়স আনুমানিক ৫০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌরসভার অন্তর্গত একটি পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা সকালে পুকুরে একটি নারীর লাশ ভাসতে দেখে সঙ্গে সঙ্গে হাটহাজারী মডেল থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দিন বলেন, “পুকুরে একজন নারীর মরদেহ ভাসতে দেখে আমরা পুলিশকে জানাই।”

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, “মরদেহের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

পুলিশের ধারণা, মৃত্যুটি রহস্যজনক হতে পারে, তাই মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট

error:

পুকুরে ভাসছিল নারীর লাশ, উদ্ধার করল হাটহাজারী পুলিশ

আপডেট সময় ০২:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫