ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

বাংলার খবর ডেস্ক হবিগঞ্জ শহরের ডাকঘর আবাসিক এলাকায় চুরির সময় ধরা পড়ায় ছুরিকাঘাতে খুন হয়েছেন জনি দাস (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত জনি দাস স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী নর্ধন দাসের ছেলে। সে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি বাসায় চুরি করতে আসা এক যুবককে শনাক্ত করলে জনিকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় জনিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। জনির সহপাঠী ও স্থানীয়রা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজল সরকার জানান, “হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার এবং চুরি-ডাকাতি দমনকল্পে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

error:

হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

আপডেট সময় ০১:১৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫