ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ Logo লাখাইয়ে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষ, প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত Logo লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ Logo রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী Logo মাধবপুরে এক রাতে যুবলীগ-ছাত্রলীগের দুই স্থানে মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ Logo সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ উদ্দিন, পাবেন বকেয়া বেতন-ভাতা Logo শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার অভিযোগ Logo লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল Logo রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে Logo হাইমচরে অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ

গরুচোর সন্দেহে ৩ যুবককে গাছের সাথে বেঁধে পুলিশে সোপর্দ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে গরু চোর সন্দেহে ৩ যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর ও চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামবাসী তাদের আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখলে কাশিনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুুুফার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার দেখায়।

এরা হলেন, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে আল আমিন(৩২), চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে পারভেজ মিয়া(২৫) ও একই গ্রামের শামসু মিয়ার ছেলে শাকিল মিয়া(২৫)।

স্থানীয়রা জানান, মাধবপুর উপজেলার ধর্মঘর ও চৌমুহনী ইউনিয়নে গত এক সপ্তাহে ৮টি গরু চুরি হয়েছে। পরে বুধবার সকালে জঙ্গলে বাঁধা অবস্থায় ২টি পাওয়া গেছে। এরপরই আল আমিন, পারভেজ মিয়া ও শাকিল মিয়াকে আটক করে বেঁধে রাখা হয়েছে।

এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক(ইনচার্জ) গোলাম মোস্তফা বলেন, ‘এলাকাবাসী গরু চোর সন্দেহে তিনজনকে আটক করে বেঁধে রাখেন। তবে তারা গরু চুরির সাথে জড়িত কি না— পুলিশ এখনও নিশ্চিত হয়নি। মারপিটের শিকার হবে বিধায়— তিনজনকে উদ্ধার করে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ

error:

গরুচোর সন্দেহে ৩ যুবককে গাছের সাথে বেঁধে পুলিশে সোপর্দ

আপডেট সময় ০৪:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫