ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা Logo মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে ৩ দিন থাকবে চিকিৎসক, স্বস্তি দরিদ্র রোগীদের Logo লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার: Logo মাধবপুরে মনতলা উচ্চ বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে সিঙ্ক-ট্যাপ নিয়ে গেল চোরেরা Logo সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত Logo বুল্লা বাজারে লাগামহীন চুরি, পাহারাদার ও বাজার কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন

মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৯।

বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন জগদীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

আটককৃতরা হলেন—ভোলা জেলার দৌলতখান উপজেলার চরসবি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. হান্নান (৩৮) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মো. সেলিমের ছেলে মো. জামাল মিয়া (২৭)।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরেই ওই চক্র মাদক পাচারে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

error:

মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০৫:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫