ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

আ.লীগ নেতার ছেলের বিয়ে, চিটাগাং ক্লাবে বিক্ষোভে উত্তাল ছাত্র আন্দোলন

বাংলার খবর ডেস্ক।চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাবে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে ক্লাবের মূল ফটকে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের দাবি—চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেপ্তার করতে হবে।

জানা গেছে, জাহেদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠানে তিনি নিজেই উপস্থিত ছিলেন। এ খবরে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ক্লাবের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভের কারণে আতঙ্কিত হয়ে পড়েন অনুষ্ঠানস্থলে আসা অতিথিরা।

এ সময় কোতোয়ালি থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চালান। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, “কিছু ছাত্র ও সাধারণ জনগণ বিক্ষোভে অংশ নিয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।”

শিক্ষার্থীরা বিয়ের অনুষ্ঠান শেষে ক্লাব ত্যাগ করা প্রতিটি গাড়ি তল্লাশি করেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ

error:

আ.লীগ নেতার ছেলের বিয়ে, চিটাগাং ক্লাবে বিক্ষোভে উত্তাল ছাত্র আন্দোলন

আপডেট সময় ০১:২৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫