ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলার ৪টি আসনে সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি শুরু

বাংলার খবর ডেস্ক
দ্বীপ জেলা ভোলার ৪টি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে রাজনৈতিক মাঠ। ভোলা-১ থেকে ভোলা-৪ পর্যন্ত প্রতিটি আসনেই সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে প্রচারণা ও জনসংযোগ শুরু করেছেন।

ভোলা-১ (ভোলা সদর)

এই আসনে আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিএনপি থেকে মনোনয়ন পেতে মাঠে আছেন গোলাম নবী আলমগীর ও হায়দার আলী লেলিন। জামায়াতে ইসলামীর প্রার্থী নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়েদ বিন মোস্তফাও রয়েছেন মাঠে।

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন)

বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে হাফিজ ইব্রাহিমের নাম বিশেষভাবে আলোচিত। তার ছেলে ব্যারিস্টার মারুফও বিকল্প হিসেবে প্রস্তুত আছেন। জামায়াতের পক্ষে থাকবেন মাওলানা ফজলুল করিম।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন)

বিএনপির পক্ষে একক প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমদ (অব.)। তিনি সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী। জামায়াতের হয়ে থাকবেন নিজামুল হক নাঈম এবং ইসলামী আন্দোলনের মুসলেমউদ্দীন আহমেদ।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা)

এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন নাজিম উদ্দীন আলম, মো. নুরুল ইসলাম নয়ন ও অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ। জামায়াতের মাওলানা মোস্তফা কামাল ও ইসলামী আন্দোলনের মো. আব্বাস উদ্দিন এ আসনে প্রার্থী হবেন।

ভোটের রাজনীতিতে ভোলা জেলার চারটি আসনেই বড় দলগুলোর দৌড়ঝাঁপ ইতিমধ্যে ভোটারদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। আসন্ন নির্বাচনে ভোটারদের রায় কোন দিকে যাবে, সে অপেক্ষায় রাজনৈতিক মহল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলার ৪টি আসনে সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি শুরু

আপডেট সময় ১২:৪৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫