ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

সিলেট মহানগরীর ৬ থানায় অনলাইন জিডি সেবা চালু

মানচিত্রে সিলেট। ছবি: সংগৃহীত

সাধারণ ডায়েরি (জিডি) করতে আর ঝামেলায় পড়তে হবে না সিলেট মহানগর এলাকার ছয়টি থানার বাসিন্দাদের। আজ মঙ্গলবার থেকে তারা ঘরে বসেই সব ধরনের জিডি করতে পারবেন তারা। তাদেরকে থানায় যেতে হবে না। আগে শুধু হারানো ও প্রাপ্তি বিষয়ে অনলাইনে জিডি করা যেত।

পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে সিলেট মহানগর ও চাঁদপুর জেলায় পাইলট প্রকল্প হিসেবে সব ধরনের অনলাইন জিডি সুবিধার উদ্যোগ নেওয়া হয়েছে। মহানগরীর ছয়টি থানায় প্রাথমিক পর্যায়ে পাইলট ভিত্তিতে অনলাইনে সব ধরনের জিডি সেবা চালুর কথা নিশ্চিত করেছেন মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএমপির ছয় থানা হচ্ছে কোতোয়ালী মডেল থানা, জালালাবাদ, এয়ারপোর্ট, শাহপরাণ (রহ.), দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা।

কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে বিকাশ প্রতারণা, বিভিন্ন ধরনের হুমকি, আশঙ্কাসহ অন্যান্য বিষয়ে জিডি করা যাবে। প্রাথমিক পর্যায়ে পাইলট ভিত্তিতে সিলেট মহানগরী ও চাঁদপুরে কার্যক্রম শুরু হচ্ছে। পর্যায়ক্রমে হয়ত দেশের বিভিন্ন জেলা ও মহানগরীতে কার্যক্রম শুরু হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

সিলেট মহানগরীর ৬ থানায় অনলাইন জিডি সেবা চালু

আপডেট সময় ১১:২৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫