ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা Logo মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে ৩ দিন থাকবে চিকিৎসক, স্বস্তি দরিদ্র রোগীদের Logo লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার: Logo মাধবপুরে মনতলা উচ্চ বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে সিঙ্ক-ট্যাপ নিয়ে গেল চোরেরা Logo সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, নিহত ১২

(বাংলার খবর ডেস্ক)

ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২০ এপ্রিল) রাতে আল ফারাহ মার্কেটে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দলের সদস্যরা।

হুতি সমর্থিত সংবাদমাধ্যম জানায়, সৌদি আরব সীমান্তে সাদা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা।

এদিকে, ফিলিস্তিনের গাজায় অব্যাহত আছে দখলদার বাহিনীর বর্বরতা। রোববার দিনভর উপত্যকাজুড়ে হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। এদিন ইসরাইলি বাহিনীর হামলায় গাজাজুড়ে ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধে গাজার আল-মাওয়াসির তথাকথিত ‘নিরাপদ অঞ্চলেও’ হামলা করেছে দখলদার বাহিনী। চলমান যুদ্ধে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার ২০০।

গত মাস থেকে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে আসছে ওয়াশিংট। হামলায় সামরিক স্থাপনাসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

গেল সপ্তাহেই হোদেইদা প্রদেশের রাস ঈসা বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৮০ জন নিহত হন। হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইয়েমেনিরা।

মার্চে ইয়েমনের হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এরপর দেশটিতে  অন্তত ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট

error:

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, নিহত ১২

আপডেট সময় ১২:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫