ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফর করবেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম বিদেশ সফরে আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে এই সফরকে কৌশলগত ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খবর রয়টার্সের।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি জিনপিং ১৪-১৫ এপ্রিল ভিয়েতনাম সফর করবেন। এরপর ১৫-১৮ এপ্রিল মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন।

এর আগে এই সপ্তাহেই তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বাঙ্গীণ সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর চীনের রপ্তানিপণ্যের ওপর গড়ে ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে চীন দ্রুত বিকল্প বাণিজ্যিক ও কূটনৈতিক পথ খুঁজছে। বিশেষ করে চীনের প্রতিবেশী ও একইভাবে মার্কিন শুল্কের শিকার দেশগুলোর সঙ্গে।

কম্বোডিয়া (৪৯ শতাংশ), ভিয়েতনাম (৪৬ শতাংশ) এবং মালয়েশিয়া (২৪ শতাংশ)—এই তিন দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে চীনের সঙ্গে মার্কিন সম্পর্কের টানাপড়েনের কারণে চীন অনেকটাই দ্বিপক্ষীয় আলোচনার বাইরে রয়েছে।

শি জিনপিং সর্বশেষ মালয়েশিয়া সফর করেছিলেন ১২ বছর আগে এবং কম্বোডিয়া সফর করেছিলেন ৯ বছর আগে। তার সাম্প্রতিক সফর ছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভিয়েতনামে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

error:

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফর করবেন শি জিনপিং

আপডেট সময় ১১:৫১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫