
মাধবপুর প্রতিনিধি: শেখ ইমন আহমেদ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মোত্তাকিম চৌধুরী।
শুভেচ্ছা বার্তায় মোত্তাকিম চৌধুরী বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য উৎসব। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এটি সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার উপলক্ষ।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে হবে।
মোত্তাকিম চৌধুরী প্রত্যাশা করেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনবে। এ সময় তিনি ৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সকল সনাতন ধর্মাবলম্বীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
বাংলার খবর ডেস্ক : 



















