ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ Logo নাসিরনগরের কৃষক হাবিবুর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ Logo মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ

শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা

আবদুর রউফ আশরাফ:

সমাজসেবা, শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সমাজসেবক ও দানবীর লন্ডনপ্রবাসী শেখ ক্বারী ইমাদ উদ্দিনকে বিশেষ গুণীজন সংবর্ধনা দিয়েছে নবীগঞ্জের তাহযিবুল উম্মাহ মহিলা মাদরাসা।

বৃহস্পতিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারস্থ তাহযিবুল উম্মাহ মহিলা মাদরাসা ইমামবাড়ীর উদ্যোগে প্রতিষ্ঠানের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ ক্বারী ইমাদ উদ্দিন দীর্ঘদিন ধরে সমাজসেবা ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সহায়তায়ও তিনি কাজ করে আসছেন বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, শীত মৌসুমে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, ঈদে উপহারসামগ্রী প্রদান এবং মাহে রমজানে খাদ্যসহায়তা ও রমজান প্যাকেজ বিতরণের মাধ্যমে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন।

সংবর্ধিত অতিথি ও ‘তানভির তানজিদ কল্যাণ ট্রাস্ট (ইউকে)’-এর চেয়ারম্যান শেখ ক্বারী ইমাদ উদ্দিন বলেন, মানুষের সেবা করা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। এলাকার শিক্ষা বিস্তার ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে তাহযিবুল উম্মাহ মহিলা মাদরাসার পরিচালক মাওলানা নাসির উদ্দিন আল হাদী, মুফতি ওলীউর রহমান, মাওলানা সালমান আহমদ, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা আশরাফুল ইসলাম ও মাওলানা আবুল হাসিমসহ শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা

error:

আপডেট সময় ১১:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬