ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগরের কৃষক হাবিবুর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ Logo মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ Logo মাধবপুরে ৭ দফা দাবিতে দলিল লিখকদের মানববন্ধন Logo ঐতিহ্যবাহী হরিপুর নৌকা বাইচ ঘিরে ব্যাপক প্রস্তুতি, উৎসবের আমেজ Logo মাধবপুরে টিএন্ডটি এক্সচেঞ্জে এখন কাজ নেই Logo আইফোনের এআই ফিচার নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন: গ্রাহকদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল Logo রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির Logo মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহযাত্রী নারী নিখোঁজ, পরিবারের আকুতি Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গিয়ে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড Logo লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হাজারো মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মো. অলিউল্লাহকে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাধবপুরের হোটেল হাইওয়ে ইন মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজা শেষে উপস্থিত মানুষ মরহুম হাজী অলিউল্লাহর প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে তাঁর মরদেহ শোকাবহ পরিবেশে মাধবপুরের হাড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে নেওয়া হয়। সেখানে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

জানাজায় অংশ নেওয়া রাজনৈতিক সহকর্মী ও স্থানীয়রা হাজী অলিউল্লাহর দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, হাজী অলিউল্লাহ বিএনপির একজন একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি সৎ, কর্মঠ ও ধৈর্যশীল মানুষ ছিলেন এবং মানুষের সেবাকে সবসময় গুরুত্ব দিতেন। তাঁর জীবনযাপন ছিল অত্যন্ত সহজ-সরল।

সৈয়দ মো. ফয়সল আরও বলেন, হাজী অলিউল্লাহর মধ্যে হিংসা-বিদ্বেষ ছিল না। মানুষের প্রতি তাঁর আন্তরিকতা ও পরোপকারী মনোভাব ছিল। রাজনৈতিক সহকর্মীদের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। তাঁর মৃত্যুতে দলের মধ্যে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে।

জানাজা ও দাফন শেষে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী। মরহুম হাজী অলিউল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরের কৃষক হাবিবুর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

error:

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ

আপডেট সময় ০১:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬