
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের মুনসর আলীর ছেলে মোস্তাফিজুর রহমানকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের কাছ থেকে মোস্তাফিজুর রহমানের পক্ষে তার বাবা মুনসর আলী হুইল চেয়ারটি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মন্তাজ মিয়া, উপজেলা গ্রাম আদালত সমন্বয়ক জুবায়ের আহমেদ, ২ নম্বর ওয়ার্ডের সদস্য হারিস উদ্দিন লালু, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য দুলাল ঘোষ, নোয়াপাড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক, সাবেক সভাপতি নিহার পাত্র, স্বাস্থ্যকর্মী আব্দুল মতিন, জালাল মিয়া, উজ্জ্বল ব্যানার্জি ও টুক্কু মিয়া।
বাংলার খবর ডেস্ক : 



















