
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে বিশেষ অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ মো. ফারুক গাজী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭ সেপ্টেম্বর ২০২৬ দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর এলাকার জনতা বাজার থেকে কালা চৌকিদারের মোড়গামী সড়কে আতিক মাস্টারের বন্ধ দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফারুক গাজী পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের গাজী বাড়ির মো. বিল্লাল গাজী ও সরুফা বেগমের ছেলে। তিনি ওই এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার দিকনির্দেশনায় এসআই (নিঃ) শ্রী সমীর দাস সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ফারুক গাজীর দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় হাইমচর থানায় মামলা হয়েছে। মামলার এফআইআর নম্বর-২২, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-২৪৮।
পরে বুধবার সকালে গ্রেপ্তার ফারুক গাজীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















