ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার-পাইপ ধ্বংস Logo ঐতিহ্যের টানে মুখর লাখাইয়ের বুল্লা বাজারের শুটকি-শীদলের হাট Logo মশাদিয়ায় খালের ওপর কালভার্ট না থাকায় দুর্ভোগে ১৮ পরিবারসহ শত শত মানুষ Logo জুমার গুরুত্বপূর্ণ আমল Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত Logo পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ, ওসি-চেয়ারম্যানকে ইউএনওর চিঠি Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী Logo হাইমচরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সুরক্ষাদাতা নিজেই সুরক্ষাহীন, লাখাই ফায়ার সার্ভিস স্টেশনের বাউন্ডারি দেয়ালে বড় ফাটল

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:উদ্বোধনের কয়েক বছর না পেরোতেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে হবিগঞ্জের লাখাই উপজেলার একমাত্র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। স্টেশনটির বাউন্ডারি দেয়ালের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং কোথাও কোথাও দেয়াল একপাশে হেলে পড়েছে। এতে যেকোনো সময় দেয়াল ধসে প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
২০১৮ সালের ৫ অক্টোবর (২০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং হবিগঞ্জ গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিস স্টেশনটির নির্মাণকাজ সম্পন্ন হয়। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার BBL & MSE JV যুক্ত ছিল।
সরেজমিনে দেখা যায়, স্টেশনটির চারপাশের বাউন্ডারি দেয়ালের বিভিন্ন অংশে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। দেয়ালের কিছু অংশ একদিকে মারাত্মকভাবে হেলে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, সামান্য বৃষ্টি কিংবা মৃদু ভূকম্পনের মতো ঘটনায় দুর্বল অংশ ধসে পড়তে পারে। এতে স্টেশনের কর্মীসহ আশপাশের মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে, দেয়াল ধসে পড়ার ঝুঁকির বিষয়টি ইতোমধ্যে গণপূর্ত বিভাগকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। গণপূর্ত বিভাগের প্রতিনিধিরা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের আশঙ্কা, স্টেশনের পেছনের ঝুঁকিপূর্ণ দেয়ালটি যেকোনো সময় ধসে পড়ে মূল ভবনের ওপর আছড়ে পড়তে পারে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান জানান, ফায়ার সার্ভিস অফিস বিষয়টি গণপূর্ত বিভাগকে অবহিত করেছে। তাই বিষয়টি বর্তমানে গণপূর্ত বিভাগের আওতাধীন এবং তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে ২০১৮ সালে নির্মিত একটি জনগুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার বাউন্ডারি দেয়াল কয়েক বছরের মধ্যেই এমন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের কারণেই দেয়ালটির এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত ঝুঁকিপূর্ণ দেয়াল অপসারণ বা পুনর্নির্মাণের পাশাপাশি নির্মাণকাজের মান নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, লাখাইবাসীর জরুরি মুহূর্তে জীবন ও সম্পদ রক্ষায় নিয়োজিত ফায়ার সার্ভিস স্টেশনটিই যদি নিরাপত্তাঝুঁকিতে থাকে, তাহলে বিষয়টি কোনোভাবেই দীর্ঘসূত্রতায় রাখা উচিত নয়। দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দূর করার দাবি জানিয়েছেন তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

error:

সুরক্ষাদাতা নিজেই সুরক্ষাহীন, লাখাই ফায়ার সার্ভিস স্টেশনের বাউন্ডারি দেয়ালে বড় ফাটল

আপডেট সময় ১০:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬