ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে একসঙ্গে চার শিশু নিখোঁজ, পরিবারে উদ্বেগ Logo রাতের আগুনে নিঃস্ব তিন ব্যবসায়ী, মৌজপুর বাজারে পুড়ল ৩ দোকান Logo চুনারুঘাটে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ অটোচালক আটক Logo বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাইমচরে বৃক্ষরোপণ কর্মসূচি Logo হাইমচরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা ও ক্লাস্টার ট্রেনিং Logo হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি Logo মাধবপুরে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় শিক্ষক গ্রেপ্তার Logo বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকানপাটে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন Logo পিয়াইম গণপাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ১৩ শিক্ষার্থীকে সম্মাননা Logo লাখাইয়ে পর্যাপ্ত সার বরাদ্দ, স্বস্তিতে কৃষকরা

রাতের আগুনে নিঃস্ব তিন ব্যবসায়ী, মৌজপুর বাজারে পুড়ল ৩ দোকান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। সোমবার ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

আগুনে বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন ইসলাম ট্রেডার্সের সার ও কীটনাশকের দোকান, হাসানুজ্জামান বাবুর মুদি দোকান এবং একটি টেইলারের দোকান ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানান, গভীর রাতে বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকানের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি ব্যবসায়ীরা। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি।

পরে ৯৯৯-এ খবর দেওয়া হলে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

ইসলাম ট্রেডার্সের সার ও কীটনাশকসহ দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। দোকানটির মালিকের হিসাবে এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হাসানুজ্জামান বাবুর মুদি দোকানেরও বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। তাঁর দাবি, এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই ঘটনায় টেইলারের দোকানের কাপড়, সেলাই মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের পর সকালে ঘটনাস্থলে পোড়া দোকানগুলোর ধ্বংসাবশেষ দেখা যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ক্ষয়ক্ষতির জন্য সহায়তা কামনা করেছেন।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের কারণ দ্রুত শনাক্ত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে একসঙ্গে চার শিশু নিখোঁজ, পরিবারে উদ্বেগ

error:

রাতের আগুনে নিঃস্ব তিন ব্যবসায়ী, মৌজপুর বাজারে পুড়ল ৩ দোকান

আপডেট সময় ১২:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬