ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে একসঙ্গে চার শিশু নিখোঁজ, পরিবারে উদ্বেগ Logo রাতের আগুনে নিঃস্ব তিন ব্যবসায়ী, মৌজপুর বাজারে পুড়ল ৩ দোকান Logo চুনারুঘাটে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ অটোচালক আটক Logo বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাইমচরে বৃক্ষরোপণ কর্মসূচি Logo হাইমচরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা ও ক্লাস্টার ট্রেনিং Logo হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি Logo মাধবপুরে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় শিক্ষক গ্রেপ্তার Logo বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকানপাটে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন Logo পিয়াইম গণপাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ১৩ শিক্ষার্থীকে সম্মাননা Logo লাখাইয়ে পর্যাপ্ত সার বরাদ্দ, স্বস্তিতে কৃষকরা

মাধবপুরে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় শিক্ষক গ্রেপ্তার

জালাল উদ্দিন লস্কর স্টাফ রিপোর্টার হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসাছাত্র আশিকুল ইসলাম জনি (১৪)-কে বিষ পান করিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় এক আসামিকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেপ্তার মাহবুব আলম মাহী (২৪) নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত মুকিদ মিয়ার ছেলে। তিনি মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) হিফজুল কোরআন সুন্নীয়া নূরানী মাদ্রাসার শিক্ষক ছিলেন।
র‍্যাব জানায়, কোরআনে হাফেজ হওয়ার উদ্দেশ্যে প্রায় তিন বছর আগে ওই মাদ্রাসায় ভর্তি হয়ে আবাসিকভাবে পড়াশোনা করছিল জনি। মাদ্রাসার অর্থনৈতিক অনিয়ম ও শিক্ষার্থীদের জন্য সংগৃহীত দান-খয়রাতের অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদ করায় জনির সঙ্গে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল-আমিন হোসাইন ও শিক্ষক মাহবুব আলম মাহীর বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২২ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে জনিকে মারধর করে গুরুতর আহত করার পর জোরপূর্বক বিষ পান করানো হয়। পরে তাকে অচেতন অবস্থায় বাড়িতে নিয়ে গিয়ে ‘জিনের আছর’ হয়েছে বলে পরিবারের সদস্যদের জানানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জনির মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে মৌলভীবাজার সদর মডেল থানার ২ নম্বর মনুমুখ ইউনিয়নের নটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর পলাতক আসামি মাহবুব আলম মাহিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে একসঙ্গে চার শিশু নিখোঁজ, পরিবারে উদ্বেগ

error:

মাধবপুরে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬