ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে একসঙ্গে চার শিশু নিখোঁজ, পরিবারে উদ্বেগ Logo রাতের আগুনে নিঃস্ব তিন ব্যবসায়ী, মৌজপুর বাজারে পুড়ল ৩ দোকান Logo চুনারুঘাটে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ অটোচালক আটক Logo বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাইমচরে বৃক্ষরোপণ কর্মসূচি Logo হাইমচরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা ও ক্লাস্টার ট্রেনিং Logo হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি Logo মাধবপুরে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় শিক্ষক গ্রেপ্তার Logo বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকানপাটে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন Logo পিয়াইম গণপাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ১৩ শিক্ষার্থীকে সম্মাননা Logo লাখাইয়ে পর্যাপ্ত সার বরাদ্দ, স্বস্তিতে কৃষকরা

চুনারুঘাটে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ অটোচালক আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ভারতীয় ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. ময়না মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবা ও অটোরিকশার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন বাল্লা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৬৬/এম থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাটানীপাড় এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। পরে অটোরিকশাসহ ময়না মিয়াকে আটক করা হয়।

আটক ময়না মিয়া চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মো. সৈয়দ আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এর আগে গত ৪ সেপ্টেম্বর একই বাল্লা বিওপির টহল দল চুনারুঘাটের দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ভারতীয় মনিপুরি থামি কাপড়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও আক্রমণের চেষ্টায় ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র (রামদা) জব্দ করে। ওই অভিযানে দুইজনকে আটক করা হলেও মালামাল জব্দের সময় আরও দুইজন পালিয়ে যায়।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে একসঙ্গে চার শিশু নিখোঁজ, পরিবারে উদ্বেগ

error:

চুনারুঘাটে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ অটোচালক আটক

আপডেট সময় ১০:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬