
আফতাবুল ইসলাম মেহেরাব,হাইমচর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ও হাইমচর থানা বিএনপির নির্দেশনায় চাঁদপুরের হাইমচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে আলগী উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন মাস্টার, সহসভাপতি মো. আবু হানিফ খোকা, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. খলিলুর রহমান পাটওয়ারী, সহসাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া কবিরাজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন গাজ, মো. জসিম উদ্দিন গাজী এবং ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইউসুফ মিয়াসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামেলায়ে দাখিল মহিলা মাদ্রাসার সুপার মাওলানা মো. শাহ আলম, পশ্চিম ভিঙ্গুলীয়া কারিমীয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মো. মাহবুবুল আলম, মাওলানা মো. নাজমুল হোসাইনসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ আরও সুন্দর করার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন আয়োজকরা।
বাংলার খবর ডেস্ক : 

























