ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাবেক এসবি প্রধান মনিরুল ও স্বজনদের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ Logo যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদার, বিশেষ প্রটোকলের ব্যবস্থা Logo মাধবপুরে দুর্গাপূজার রোডম্যাপে কয়েকটি এলাকা বাদ, ক্ষোভ ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে মতবিনিময় সভা Logo হবিগঞ্জের অলিপুরে ট্রাকের চাপায় লাখাইয়ের জালাল মিয়ার মৃত্যু Logo লাখাইয়ের ধর্মপুরে আইনশৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও পুলিশিং সভা অনুষ্ঠিত Logo মাধবপুরে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ১২ প্লাটুন মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় Logo চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

জমি নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত নাজমুলের দাফন সম্পন্ন

পারভেজ হাসান,লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের মনতৈল (শামপুর) গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত নাজমুল হাসান (২০)-এর দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এশার নামাজের পর মনতৈল জামে মসজিদ প্রাঙ্গণে নাজমুল হাসানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৭ আগস্ট) সকালে জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে সংঘর্ষে নাজমুল হাসান গুরুতর আহত হন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে বৃহস্পতিবার রাতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

নাজমুলের জানাজায় এলাকার শত শত মানুষ অংশ নেন। তরুণ এই যুবকের আকস্মিক মৃত্যুতে মনতৈল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সাবেক এসবি প্রধান মনিরুল ও স্বজনদের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

error:

জমি নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত নাজমুলের দাফন সম্পন্ন

আপডেট সময় ১১:৪০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬