ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে ভাতিজা নিহত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু Logo চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক হামিদুর রহমান Logo মাধবপুরে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার Logo ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ Logo মাধবপুরে বুল্লা-ছাতিয়াইন সড়কে ১ হাজার তালের বীজ রোপণ Logo জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ Logo টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার Logo লাখাইয়ে জমি নিয়ে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাতিজা গুরুতর আহত Logo শিক্ষার্থীদের কাছ থেকে বছরে সাড়ে ৮৫ লাখ টাকা নিয়ে লোকাল ট্রিপ দিচ্ছে বৃন্দাবন কলেজের বাস! Logo জেনে রাখুন: লাখাই হাসপাতালে সাপে কাটার অ্যান্টিভেনম মজুদ, চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে

লাখাইয়ে জমি নিয়ে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাতিজা গুরুতর আহত

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ)
হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের শামপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বড় ভাইয়ের ছেলে গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে ছোট ভাইও আঘাতপ্রাপ্ত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রইছ আলীর দুই ছেলে নাসির উদ্দিন ও গিয়াস উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে টেপাইয়া বন্দ নামক স্থানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে বড় ভাই নাসির উদ্দিনের ছেলে নাজমুল (২০) গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় ছোট ভাই গিয়াস উদ্দিনও আহত হয়েছেন। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে ভাতিজা নিহত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

error:

লাখাইয়ে জমি নিয়ে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাতিজা গুরুতর আহত

আপডেট সময় ০২:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬