ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সিংহ ও করাব গ্রামের বিরোধে উত্তেজনা, বন্ধ বুল্লা বাজারের ব্যবসা-বাণিজ্য Logo মরমি সাধক শেখ ভানু শাহ: কালজয়ী গানে আজও বেঁচে আছেন লাখাইয়ের ভাদিকারা গ্রামে Logo খলিলুর রহমানের গণসংযোগের পোস্টে মান্নান আখনের প্রশ্ন, ‘এটা কি ঠিক হচ্ছে ভাই’ Logo দলীয় মনোনয়নের আগেই হাইমচরে খলিলুর রহমান পাটওয়ারীর গণসংযোগ Logo নোয়াপাড়া চা বাগানে সাপ্তাহিক মজুরি পাননি শ্রমিকরা, শূন্য হাতে ফিরলেন বাড়ি Logo কচুরিপানার আগ্রাসনে চাষের অনুপযোগী লাখাইয়ের হাওর, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক Logo জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, সব পদ থেকে অব্যাহতি Logo হাইমচরে দুই প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫৫ হাজার টাকা Logo নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান Logo প্রবাসে না গিয়ে চুনারুঘাটের ইমরানের সাফল্য, ‘সুগান মন্ত্রী’ তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশিক মুদ্রা

দলীয় মনোনয়নের আগেই হাইমচরে খলিলুর রহমান পাটওয়ারীর গণসংযোগ

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নম্বর আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মো. খলিলুর রহমান পাটওয়ারী (এলএলবি) গণসংযোগ করেছেন। সোমবার (২৬ অক্টোবর) ইউনিয়নের বাংলা বাজার, নয়ানী, গাজীর বাজার ও কেভিএন এলাকার ব্যবসায়ীদের কাছে দোয়া ও সমর্থন চাইতে স্থানীয় মুরুব্বিদের সঙ্গে নিয়ে তিনি এ কর্মসূচি পালন করেন।

এর আগে গত ১৭ অক্টোবর হাইমচর উপজেলা আদর্শ শিশু নিকেতন প্রাঙ্গণে উপজেলার ছয়টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

সভায় তিনি বলেন, দলের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কিংবা ব্যক্তিস্বার্থে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ হলে তাঁকে ছাড় দেওয়া হবে না।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থী না হয়ে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, মাদকের বিরুদ্ধে ভূমিকা এবং তাঁদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ যাচাই করে প্রার্থী বাছাইয়ের কথাও উল্লেখ করেন।

এদিকে, দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগেই খলিলুর রহমান পাটওয়ারীর গণসংযোগের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাঁর এ কর্মসূচি সম্পর্কে দলীয় অবস্থান কী, তা জানতে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য প্রয়োজন। এ বিষয়ে খলিলুর রহমান পাটওয়ারীর বক্তব্যও পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সিংহ ও করাব গ্রামের বিরোধে উত্তেজনা, বন্ধ বুল্লা বাজারের ব্যবসা-বাণিজ্য

error:

দলীয় মনোনয়নের আগেই হাইমচরে খলিলুর রহমান পাটওয়ারীর গণসংযোগ

আপডেট সময় ০৯:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬