ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, সব পদ থেকে অব্যাহতি Logo হাইমচরে দুই প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫৫ হাজার টাকা Logo নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান Logo প্রবাসে না গিয়ে চুনারুঘাটের ইমরানের সাফল্য, ‘সুগান মন্ত্রী’ তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশিক মুদ্রা Logo বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আলালের সাক্ষাৎ, আলোচনায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন Logo জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে ডা. জুবাইদা রহমান Logo বঙ্গবন্ধু স্মৃতি চর্চা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম মালু গ্রেপ্তার Logo মীরসরাইয়ে স্বর্ণের চেইন চুরির অভিযোগে গ্রেপ্তার ৭ নারী, ৬ জন নাসিরনগরের Logo ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজ খুলবে ১ নভেম্বর Logo তারেক রহমানের জাপান সফরসঙ্গী আমজনতা দলের সদস্য-সচিব তারেক রহমান

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, সব পদ থেকে অব্যাহতি

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তারের পর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বকশীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম ও সদস্যসচিব বায়েজীদ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে ১ নম্বর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে তাঁর পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) পুলিশ। অভিযানে ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ এবং ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলসহ আমান উল্লাহ উদয় ও আরও চারজনকে আটক করা হয়।

পরে রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

মদসহ ছাত্রদল নেতার গ্রেপ্তার এবং পরবর্তী সময়ে তাঁকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, সব পদ থেকে অব্যাহতি

error:

আপডেট সময় ০৬:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬