ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সিংহ ও করাব গ্রামের বিরোধে উত্তেজনা, বন্ধ বুল্লা বাজারের ব্যবসা-বাণিজ্য Logo মরমি সাধক শেখ ভানু শাহ: কালজয়ী গানে আজও বেঁচে আছেন লাখাইয়ের ভাদিকারা গ্রামে Logo খলিলুর রহমানের গণসংযোগের পোস্টে মান্নান আখনের প্রশ্ন, ‘এটা কি ঠিক হচ্ছে ভাই’ Logo দলীয় মনোনয়নের আগেই হাইমচরে খলিলুর রহমান পাটওয়ারীর গণসংযোগ Logo নোয়াপাড়া চা বাগানে সাপ্তাহিক মজুরি পাননি শ্রমিকরা, শূন্য হাতে ফিরলেন বাড়ি Logo কচুরিপানার আগ্রাসনে চাষের অনুপযোগী লাখাইয়ের হাওর, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক Logo জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, সব পদ থেকে অব্যাহতি Logo হাইমচরে দুই প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫৫ হাজার টাকা Logo নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান Logo প্রবাসে না গিয়ে চুনারুঘাটের ইমরানের সাফল্য, ‘সুগান মন্ত্রী’ তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশিক মুদ্রা

খলিলুর রহমানের গণসংযোগের পোস্টে মান্নান আখনের প্রশ্ন, ‘এটা কি ঠিক হচ্ছে ভাই’

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নম্বর আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মো. খলিলুর রহমান পাটওয়ারী (এলএলবি) গণসংযোগ করেছেন। সোমবার (২৬ অক্টোবর) ইউনিয়নের বাংলা বাজার, নয়ানী, গাজীর বাজার ও কেভিএন এলাকার ব্যবসায়ীদের কাছে দোয়া ও সমর্থন চাইতে স্থানীয় মুরুব্বিদের সঙ্গে নিয়ে তিনি এ কর্মসূচি পালন করেন।

খলিলুর রহমান পাটওয়ারীর গণসংযোগের ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এক সাংবাদিক। ওই পোস্টের মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানান একই ইউনিয়নের আরেক চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান আখন। মন্তব্যে তিনি লেখেন, “জেলা বিএনপির সভাপতি গণসংযোগ বন্ধ রাখতে বলছে, এটা কি ঠিক হচ্ছে ভাই।”

এদিকে, গত ১৭ অক্টোবর হাইমচর উপজেলা আদর্শ শিশু নিকেতন প্রাঙ্গণে উপজেলার ছয়টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

সভায় তিনি বলেন, দলের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কিংবা ব্যক্তিস্বার্থে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ হলে তাঁকে ছাড় দেওয়া হবে না।

সভায় সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা ও অতীত কর্মকাণ্ড যাচাই করে মনোনয়ন দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। তবে মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে সব ধরনের গণসংযোগ বন্ধ রাখার বিষয়ে ওই সভায় সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল কি না, তা প্রকাশিত বক্তব্য থেকে নিশ্চিত হওয়া যায়নি।

আব্দুল মান্নান আখনের মন্তব্যের পর ইউনিয়নে গণসংযোগ বন্ধ রাখার নির্দেশনা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতির বক্তব্য এবং সংশ্লিষ্ট প্রার্থীদের প্রতিক্রিয়া পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সিংহ ও করাব গ্রামের বিরোধে উত্তেজনা, বন্ধ বুল্লা বাজারের ব্যবসা-বাণিজ্য

error:

খলিলুর রহমানের গণসংযোগের পোস্টে মান্নান আখনের প্রশ্ন, ‘এটা কি ঠিক হচ্ছে ভাই’

আপডেট সময় ১০:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬