ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সিলেটে কন্যাশিশুকে গলা কেটে হত্যা

সিলেটে দেড় বছরের এক শিশুকন্যাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শুক্রবার ভোরে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মায়মুনা জান্নাত তোহা। সে ওই এলাকার আমির আলী ও সুবিনা জান্নাত দম্পতির মেয়ে। ঘটনার পর পুলিশ শিশুটির মা সুবিনা জান্নাতকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে আমির আলী ফজরের নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যান। যাওয়ার আগে তিনি স্ত্রী সুবিনাকে নামাজের জন্য ডেকে তোলেন। স্বামী মসজিদে চলে যাওয়ার পর সুবিনা ঘরে থাকা দেড় বছরের মেয়ে মায়মুনার হাত-পা বেঁধে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

এসময় তাদের অপর এক সন্তানকেও হত্যার চেষ্টা করা হলে শিশুটি দৌড়ে মসজিদে গিয়ে বাবাকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পান।

স্থানীয়দের দাবি, সুবিনা জান্নাত দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মায়মুনা জান্নাত ছিল পরিবারের তিন সন্তানের মধ্যে সবার ছোট। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানা গেছে, শিশুটির মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

তিনি আরও জানান, নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

সিলেটে কন্যাশিশুকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৬:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬