ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁদপুর প্রেস ক্লাবে সম্পাদকদের বৃহৎ মতবিনিময়, সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও আইন সংস্কারের দাবি Logo পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন Logo ওমরাহ করলেন আসিফ মাহমুদ Logo আজ থেকে শুরু কলেরা টিকার ক্যাম্পেইন Logo সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী Logo দুই ঘনিষ্ঠ বন্ধুর হাতে তথ্য মন্ত্রণালয় Logo হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ বেদারুল আলম Logo স্ত্রীহারা অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলীর মরদেহ উদ্ধার, প্রায় ৩০ ঘণ্টা একাকী পড়ে ছিলেন Logo মতলব দক্ষিণে ইয়াবাসহ ৪ যুবক আটক, এলাকাবাসীর হাতে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ Logo চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাসে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট, অল্পের জন্য রক্ষা শতাধিক মানুষ

দুই ঘনিষ্ঠ বন্ধুর হাতে তথ্য মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার

তথ্য মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়েছেন। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ইয়াসির খান চৌধুরী। দীর্ঘদিন ধরে পারস্পরিকভাবে ঘনিষ্ঠ এই দুই নেতা এখন একসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী লন্ডনে বিবিসিতে দীর্ঘদিন কাজ করার সময় থেকেই আন্দালিভ রহমান পার্থর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। রাজনীতি ও বয়সে আন্দালিভ রহমান পার্থ ইয়াসির খান চৌধুরীর সিনিয়র।

শুধু তাই নয়, দুই পরিবারের মধ্যেও দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আন্দালিভ রহমান পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু এবং ইয়াসির খান চৌধুরীর পিতা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আনোয়ারুল খান চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম সংসদে ময়মনসিংহ-৯ (নন্দাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে একই আসন থেকে ইয়াসির খান চৌধুরীর চাচা খুররম খান চৌধুরীও সংসদ সদস্য ছিলেন।

জানা গেছে, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময়ই আন্দালিভ রহমান পার্থর মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল।

একটি সূত্র জানায়, তখন তাকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি হননি। শেষ পর্যন্ত সরকারের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদলের সময় তাকে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হলো।

তাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, দুই বন্ধু মিলে তথ্য ও গণমাধ্যমে সংস্কারসহ শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান। এর আগে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।

নতুন মন্ত্রী হিসেবে আন্দালিভ রহমান পার্থর নিয়োগ সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, ‘আমরা সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাজ করছি। আমরা টিমওয়ার্কে বিশ্বাস করি। আশা করি, তথ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে আমরা একসঙ্গে কাজ করে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে পারব।’

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চাঁদপুর প্রেস ক্লাবে সম্পাদকদের বৃহৎ মতবিনিময়, সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও আইন সংস্কারের দাবি

error:

দুই ঘনিষ্ঠ বন্ধুর হাতে তথ্য মন্ত্রণালয়

আপডেট সময় ০৪:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬