ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁদপুর প্রেস ক্লাবে সম্পাদকদের বৃহৎ মতবিনিময়, সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও আইন সংস্কারের দাবি Logo পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন Logo ওমরাহ করলেন আসিফ মাহমুদ Logo আজ থেকে শুরু কলেরা টিকার ক্যাম্পেইন Logo সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী Logo দুই ঘনিষ্ঠ বন্ধুর হাতে তথ্য মন্ত্রণালয় Logo হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ বেদারুল আলম Logo স্ত্রীহারা অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলীর মরদেহ উদ্ধার, প্রায় ৩০ ঘণ্টা একাকী পড়ে ছিলেন Logo মতলব দক্ষিণে ইয়াবাসহ ৪ যুবক আটক, এলাকাবাসীর হাতে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ Logo চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাসে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট, অল্পের জন্য রক্ষা শতাধিক মানুষ

হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ বেদারুল আলম

আফতাবুল ইসলাম মেহেরাব, চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ বেদারুল আলম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ বেদারুল আলমকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি (বিশেষ কর্মকর্তা) হিসেবে বদলি করে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদে সংযুক্ত করা হয়েছে। তাঁর পরিচিতি নম্বর ৬৪৯৪।

আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে এ বদলি ও পদায়ন কার্যকর থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিজ পিডিএসে লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্নে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখার উপসচিব শাহিনা পারভীনের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

অধ্যাপক মোহাম্মদ বেদারুল আলম এর আগে চাঁদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদে তাঁর নিয়োগ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর প্রেস ক্লাবে সম্পাদকদের বৃহৎ মতবিনিময়, সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও আইন সংস্কারের দাবি

error:

হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ বেদারুল আলম

আপডেট সময় ০৩:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬