ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বসতঘরে সিঁদ কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার Logo মাধবপুরে ৮ হাজার তালবীজ রোপণ সফল সমাপ্তি ঘোষণা! Logo ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ, রাজ্যসভার সদস্যপদও ছাড়লেন Logo টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস, এক ম্যাচে দুই ফিফটির সঙ্গে ৯ ডিসমিসাল Logo ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের পরিকল্পনা, জানালেন আইনমন্ত্রী Logo মাধবপুরে সরকারি মাঠের ৩টি আকাশমনি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে ১১০ বছর বয়সেও মানুষের শেষ ঠিকানার কারিগর সমসু মিয়া Logo মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ, জানালেন এমপি ফয়সল Logo লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এই সিদ্ধান্ত দেন তিনি।

সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের প্রস্তাবিত বরিশাল (রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা) রুটটিকে সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর বিবেচনা করে অনুমোদন দেয়া হয়।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারে সমন্বিত সড়ক অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন। ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।

প্রকল্প সূত্র জানায়, প্রস্তাবিত এই রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক এবং তিনটি ছোট সেতু নির্মাণ করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই কার্যক্রম সম্পন্ন করা হবে। এই সড়ক নির্মাণ সম্পন্ন হলে ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের যাতায়াতের সময় ও খরচ দুটিই উল্লেখযোগ্য হারে কমে আসবে।

নদীবেষ্টিত হওয়ায় ভোলার অধিবাসীদের দীর্ঘকাল ধরে যোগাযোগের জন্য নৌপথের ওপর নির্ভর করতে হতো। নতুন এই সড়ক তৈরি হলে নৌপথের ওপর চাপ কমার পাশাপাশি অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বসতঘরে সিঁদ কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট

error:

সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬