ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন Logo হাইমচর উপজেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন Logo হাইমচরে দুদকের সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও রসুন জব্দ Logo হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার Logo মাধবপুরের সীমান্তের দুই ইউনিয়নে গরু চুরির আতঙ্ক, কয়েক মাসে ১৫টি চুরির অভিযোগ Logo হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার Logo সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ঠেকাতে লটারি, ঢাকায় ১৮ জন নির্বাচিত Logo মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা

চাঁদপুর প্রেস ক্লাবে সম্পাদকদের বৃহৎ মতবিনিময়, সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও আইন সংস্কারের দাবি

আফতাবুল ইসলাম মেহেরাব, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর জেলার বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক সংবাদপত্রের সম্পাদকদের অংশগ্রহণে চাঁদপুর প্রেস ক্লাবে বৃহৎ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার স্থানীয় সংবাদপত্র শিল্পের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ছাপাখানা ও পত্রিকা-সংক্রান্ত আইন সংস্কারের প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে উঠে আসে।

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সভায় বক্তারা বলেন, চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের ঐক্য ও পেশাগত বন্ধনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জেলার সাংবাদিক সমাজকে একই ছাতার নিচে নিয়ে আসার পাশাপাশি বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পরিচিত ও অনুসরণীয় অবস্থান তৈরি করেছে।

বক্তারা জাতীয় সংসদের অধিবেশন পরিদর্শনের সুযোগ করে দেওয়ার উদ্যোগের জন্য সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে স্থানীয় সংবাদপত্র ও মুদ্রণশিল্পের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসনে জাতীয় সংসদে প্রয়োজনীয় আইনগত সংস্কারের বিষয়টি উত্থাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

তারা মনে করেন, স্থানীয় সংবাদপত্রের টিকে থাকা ও বিকাশের স্বার্থে সময়োপযোগী নীতিগত সহায়তা প্রয়োজন। এ ক্ষেত্রে চাঁদপুরের সংবাদপত্র শিল্পের উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা এবং দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমানসহ বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও প্রতিনিধিরা।

এছাড়াও সভায় জেলার বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকার সম্পাদক, প্রকাশক, ভারপ্রাপ্ত সম্পাদক, নির্বাহী সম্পাদক এবং সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে পত্রিকা ও ছাপাখানা-সংক্রান্ত আইন সংস্কারের দাবিতে একটি আবেদনপত্র প্রধান অতিথির কাছে হস্তান্তর করেন প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী।

এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তিলাওয়াত করেন দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী।

আয়োজকদের মতে, চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে জেলার বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক সংবাদপত্র সম্পাদকের অংশগ্রহণে এ ধরনের বৃহৎ মতবিনিময় সভা স্থানীয় সাংবাদিকতা ও সংবাদপত্র শিল্পের জন্য নতুন সহযোগিতা, সমন্বয় ও উন্নয়নের ক্ষেত্র তৈরি করবে।

জনপ্রিয় সংবাদ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

error:

চাঁদপুর প্রেস ক্লাবে সম্পাদকদের বৃহৎ মতবিনিময়, সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও আইন সংস্কারের দাবি

আপডেট সময় ০৭:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬