ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁদপুর প্রেস ক্লাবে সম্পাদকদের বৃহৎ মতবিনিময়, সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও আইন সংস্কারের দাবি Logo পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন Logo ওমরাহ করলেন আসিফ মাহমুদ Logo আজ থেকে শুরু কলেরা টিকার ক্যাম্পেইন Logo সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী Logo দুই ঘনিষ্ঠ বন্ধুর হাতে তথ্য মন্ত্রণালয় Logo হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ বেদারুল আলম Logo স্ত্রীহারা অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলীর মরদেহ উদ্ধার, প্রায় ৩০ ঘণ্টা একাকী পড়ে ছিলেন Logo মতলব দক্ষিণে ইয়াবাসহ ৪ যুবক আটক, এলাকাবাসীর হাতে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ Logo চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাসে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট, অল্পের জন্য রক্ষা শতাধিক মানুষ

মতলব দক্ষিণে ইয়াবাসহ ৪ যুবক আটক, এলাকাবাসীর হাতে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ

আফতাবুল ইসলাম মেহরাব, চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের চরমুকুন্দি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ চার যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

শুক্রবার দুপুরে পূর্ব চরমুকুন্দি বালুরমাঠ সংলগ্ন মাহবুবা মুক্তার একতলা ভবনে ইয়াবা সেবনের আড্ডা চলছে—এমন তথ্যের ভিত্তিতে স্থানীয় এলাকাবাসী সেখানে প্রবেশ করে। এ সময় উপস্থিত কয়েকজন পালানোর চেষ্টা করলে বাসার মালিকের ছেলেসহ চার যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানা গেছে।

আটকরা হলেন—মতলব উত্তর উপজেলার এনায়েতনগর গ্রামের মেজবাহ উদ্দিন সরকারের ছেলে আজমাইন সরকার (২২), একই উপজেলার বেগমপুর গ্রামের মহাসিন প্রধানের ছেলে জিহাদ হোসেন (২১), মতলব পৌরসভার দশপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মাহবুব হাসান (২০) এবং বাসার মালিক মাহবুবা মুক্তার ছেলে মেহরাব হোসেন (২২)।

নাম প্রকাশ না করার শর্তে চরমুকুন্দি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, মাহবুবা মুক্তার বাড়ি মতলব উত্তর উপজেলার লক্ষীপুর গ্রামে। তিনি চরমুকুন্দি এলাকায় জায়গা কিনে একতলা ভবন নির্মাণ করেন। পরে ভবনটি ভাড়া দিয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করতেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়দের অভিযোগ, তার ছেলে মেহরাব হোসেন ঢাকা থেকে এলাকায় এসে বন্ধুদের নিয়ে ওই বাড়িতে মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতেই শুক্রবার দুপুরে এলাকাবাসী ওই বাড়িতে অভিযান চালায়।

এলাকাবাসীর হাতে আটকের পর মতলব দক্ষিণ থানায় খবর দেওয়া হলে এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোনসহ চার যুবককে থানায় নিয়ে যায়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর প্রেস ক্লাবে সম্পাদকদের বৃহৎ মতবিনিময়, সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও আইন সংস্কারের দাবি

error:

মতলব দক্ষিণে ইয়াবাসহ ৪ যুবক আটক, এলাকাবাসীর হাতে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ

আপডেট সময় ০৩:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬