ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১৫ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি মাইন উদ্দিন গ্রেফতার Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী জমির আলীর কৃতজ্ঞতা প্রকাশ Logo রাজপথের রাজনীতি থেকে সংসদে এম এ হান্নান, নাসিরনগরে উন্নয়ন কর্মকাণ্ডে নজর Logo নাসিরনগরের দোকানে শিশুরা কী খাচ্ছে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা Logo অটোরিকশা চালক আরজান হত্যা: মোবাইল ফোনের সূত্রে রহস্যের জট খুলেছে পিবিআই Logo নাসিরনগরে জেলের জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকার ক্ষতির দাবি Logo মাদক ছেড়ে মাঠে চল—চৌমুহনীতে শুরু মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ Logo মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা Logo চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’, পাহাড়-সমতলের সংস্কৃতির মিলনমেলা Logo হাইমচরে ইজিবাইক চুরির চেষ্টায় আটক ২

লাখাইয়ে ১৫ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি মাইন উদ্দিন গ্রেফতার

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাইন উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই ছয়টি মামলা রয়েছে।

গ্রেফতার মাইন উদ্দিন লাখাই থানাধীন বামৈ পশ্চিম গ্রামের প্রয়াত সজীব ওরফে বুইদ্ধা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২ অক্টোবর দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে গ্রামীণ মোবাইল টাওয়ারের সামনে থেকে নোঁয়াগাঁওগামী পাকা সড়কে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মাইন উদ্দিন এলাকায় মাদকসংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

লাখাই থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১৫ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি মাইন উদ্দিন গ্রেফতার

error:

আপডেট সময় ০৫:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬