ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে চুরি মামলার সন্দেহভাজন মজিবর রহমান গ্রেপ্তার Logo অপরাধ দমনে জনতা-পুলিশ এক কাতারে, মোড়াকরিতে ব্যতিক্রমী ‘উঠান কর্মশালা Logo জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: এমপি সৈয়দ ফয়সল Logo বুল্লা ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে কুলসুমা আক্তারের প্রার্থিতা ঘোষণা Logo লাখাইয়ে ১৫ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি মাইন উদ্দিন গ্রেফতার Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী জমির আলীর কৃতজ্ঞতা প্রকাশ Logo রাজপথের রাজনীতি থেকে সংসদে এম এ হান্নান, নাসিরনগরে উন্নয়ন কর্মকাণ্ডে নজর Logo নাসিরনগরের দোকানে শিশুরা কী খাচ্ছে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা Logo অটোরিকশা চালক আরজান হত্যা: মোবাইল ফোনের সূত্রে রহস্যের জট খুলেছে পিবিআই Logo নাসিরনগরে জেলের জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকার ক্ষতির দাবি

জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: এমপি সৈয়দ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল বলেছেন, বিএনপি দীর্ঘ ত্যাগ-সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। জনগণের কাছে দলের অনেক চাওয়া-পাওয়া রয়েছে। মানুষের প্রত্যাশা পূরণে সরকার ও দলের নেতাকর্মীরা কাজ করছেন।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে এস. এম. ফয়সল নির্বাচিত হয়েছেন। নির্বাচনী ফলাফলে তিনি বিএনপির প্রার্থী হিসেবে ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়েছেন।

শনিবার বিকেলে মাধবপুর উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মো. ফয়সল বলেন, বিএনপি সরকার গঠনের মাত্র সাত মাস হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যেই দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশের সম্পদ লুটপাট করে অর্থনীতিকে দুর্বল করে দেওয়া হয়েছে—এমন অভিযোগ রয়েছে। বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, কেউ অনিয়ম, দুর্নীতি বা সন্ত্রাসে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, জনগণ বিএনপির ওপর যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছে, তা ধরে রাখতে সরকার কাজ করছে। দেশের পাশাপাশি স্থানীয় পর্যায়েও মানুষের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

৪ নম্বর পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আইয়ূব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুল আলম।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় নেতাকর্মীরা পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

নির্বাচিত হওয়ার পর এস. এম. ফয়সলকে গণসংবর্ধনা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে চুরি মামলার সন্দেহভাজন মজিবর রহমান গ্রেপ্তার

error:

জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: এমপি সৈয়দ ফয়সল

আপডেট সময় ০৯:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬