ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খড়মপুর মাজারে দীর্ঘ ১৯ ঘণ্টা টাকা গুনলেন ৪০ জন, উঠল যত Logo সার ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট Logo চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ Logo চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়া গ্রেপ্তার Logo মাধবপুরে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার Logo চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১ Logo ব্যাংক-বিকাশ প্রতারণা: হবিগঞ্জে ডিবির অভিযানে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৬ লাখ ৬৫ হাজার টাকা Logo লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারি মাহফুজ মিয়া ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার Logo নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ

চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাশেদুল আলম ওরফে রাসেল মিয়া (৩০)। তিনি উপজেলার বড়াইল (চুনারুঘাট উত্তর বাজার) এলাকার হাজী আব্দুর রশিদ ওরফে রশিদ মিয়ার ছেলে। অপরজন সাথী মুক্তাদির কৃষান চৌধুরী (৫৭)। তিনি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং বড়াইল (চুনারুঘাট নতুন বাজার) এলাকার মৃত ডা. এম এ মুতাকাব্বির চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, চুনারুঘাট থানার মামলা নম্বর-২৬, তারিখ ১৪ আগস্ট ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ)/১০/১২ ধারায় মামলাটি দায়ের করা হয়। রাশেদুল আলম ওরফে রাসেল মিয়া মামলার এজাহারনামীয় আসামি। আর তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর সাথী মুক্তাদির কৃষান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চলমান মামলাগুলোর আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার দুই আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খড়মপুর মাজারে দীর্ঘ ১৯ ঘণ্টা টাকা গুনলেন ৪০ জন, উঠল যত

error:

চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৭:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬