ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

মাধবপুরের ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই, দুই দিনেও মেলেনি সন্ধান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

মাধবপুরের এক গরু ব্যবসায়ীর ১৪টি গরুবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনার দুই দিন পার হলেও এখনো গরু ও পিকআপ উদ্ধার করতে পারেনি পুলিশ। একই সঙ্গে ব্যবসায়ীদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি গত শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শানখোলা সড়কের মোড় এলাকায় ঘটে। ঘটনাস্থলের অদূরেই শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও শায়েস্তাগঞ্জ থানা অবস্থিত।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী জোবায়ের আহমেদ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের আব্বাস মিয়ার ছেলে। তিনি জানান, তাদের পরিবার দীর্ঘদিন ধরে গরুর ব্যবসার সঙ্গে জড়িত। তবে এত বড় ছিনতাইয়ের ঘটনার মুখোমুখি আগে কখনো হতে হয়নি।

জোবায়ের আহমেদের ভাষ্য, শনিবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার জাফলং বাজার থেকে ১৪টি গরু কিনে একটি পিকআপে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। শায়েস্তাগঞ্জের শানখোলা সড়কের মোড়ে পৌঁছালে একটি ড্রাম ট্রাক দিয়ে তাদের পথরোধ করা হয়। পরে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তাদের মারধর করে জিম্মি করে।

একপর্যায়ে ছিনতাইকারীরা ১৪টি গরুসহ পিকআপটি নিয়ে পালিয়ে যায়। পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকে নগদ ২ লাখ ৪ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার দুই দিন অতিবাহিত হলেও ছিনতাই হওয়া গরু ও পিকআপ উদ্ধার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ভুক্তভোগীকে সুস্পষ্টভাবে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে তিনি এখনো লিখিত অভিযোগ দাখিল করেননি এবং গরু কেনার রশিদও দেখাতে পারেননি। লিখিত অভিযোগ ছাড়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে জটিলতা রয়েছে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

মাধবপুরের ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই, দুই দিনেও মেলেনি সন্ধান

আপডেট সময় ০১:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬