ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মাধবপুরে আগুনে দগ্ধ দীপ্তি রানী রায়ের পাশে দাঁড়াল স্বচ্ছতা গ্রুপ

মোঃ খাইরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুরে অনলাইনভিত্তিক মানবিক সংগঠন ‘স্বচ্ছতা গ্রুপ’-এর ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আগুনে দগ্ধ অসহায় দীপ্তি রানী রায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত স্বচ্ছতা গ্রুপের ১০৭তম মানবিক প্রোগ্রামে অতিথি ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বচ্ছতা গ্রুপের সদস্য মুফতি শফিকুল ইসলাম ডালিমের সভাপতিত্বে এবং সদস্য শেখ ইমন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ টেনু, চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. সাইফুল ইসলাম, অ্যাডভোকেট রুহি রায়, শরীফুল ইসলাম খান, সাবেক মেম্বার অজিত কুমার রায়, ডা. জীবন রায়, মো. রেনু মিয়া, মো. আলমগীর কবির এবং সাংবাদিক জুলহাস উদ্দিন রিংকু।

এছাড়াও অনুষ্ঠানে স্বচ্ছতা গ্রুপের সদস্য আল আমিন ইসলাম, সাব্বির হাসান সাগর, সামছু উদ্দিন, আব্বাস ভূইয়া, অর্জুন পাল, চন্দন কর্মকারসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে অসহায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে। তারা জানান, ২০১৮ সাল থেকে স্বচ্ছতা গ্রুপ মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বক্তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মাধবপুরে আগুনে দগ্ধ দীপ্তি রানী রায়ের পাশে দাঁড়াল স্বচ্ছতা গ্রুপ

আপডেট সময় ০৯:০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬