ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈমিত্তিক চুরি, দ্রুত সিসি ক্যামেরা সচলের দাবি Logo বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল Logo ধর্মঘরে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা মণ্ডপ কমিটি ও বিএনপির মতবিনিময় Logo হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত Logo হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে বিডি ক্লিনের মতবিনিময় Logo লাখাইয়ের কৃষকদের তাক লাগানো সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি কচুরিপানা অপসারণ যন্ত্র Logo বাসে অগ্নিসংযোগ ও নাশকতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নানা তথ্য Logo লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান

ফ্যামিলি কার্ড শুমারিতে ১৪৬ জনবল নিয়োগ, আবেদন ২৩ জুলাই পর্যন্ত

সমাজসেবা অধিদফতর ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নের জন্য স্বেচ্ছাসেবী তথ্যসংগ্রহকারী, সুপারভাইজার ও আইসিটি সুপারভাইজার পদে মোট ১৪৬ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্যসংগ্রহকারী পদে ১৩০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় কমপক্ষে ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। সংশ্লিষ্ট শুমারি এলাকার স্থায়ী বাসিন্দা অথবা ওই এলাকার ভৌগোলিক বিষয়ে ভালো ধারণা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সুপারভাইজার পদে ১৪ জন নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। বয়সসীমা ২৫ থেকে ৪২ বছর। ট্যাবলেট ও ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা এবং ব্যবহারিক পরীক্ষায় কমপক্ষে ৮০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। পাশাপাশি নেতৃত্ব ও ডিজিটাল যোগাযোগে দক্ষতা থাকতে হবে।

এ ছাড়া আইসিটি সুপারভাইজার পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনকারীদের ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছর। ট্যাবলেট, স্মার্টফোন ও কম্পিউটার ব্যবহারে বিশেষ দক্ষতা এবং প্রযুক্তিগত সমস্যা তাৎক্ষণিক সমাধানের সক্ষমতা থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত কর্মরত ব্যক্তি, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কিংবা নির্ধারিত ব্যবহারিক পরীক্ষায় প্রয়োজনীয় নম্বর অর্জনে ব্যর্থ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

নারী প্রার্থীদের অংশগ্রহণকে উৎসাহিত করা হয়েছে। এছাড়া স্নাতক বা উচ্চতর ডিগ্রিধারী এবং পূর্বে সরকারি জরিপ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনপত্র আগামী ২৩ জুলাই ২০২৬ বিকেল ৪টার মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। আবেদন ফরম সমাজসেবা অধিদফতরের নির্ধারিত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে নৈমিত্তিক চুরি, দ্রুত সিসি ক্যামেরা সচলের দাবি

error:

ফ্যামিলি কার্ড শুমারিতে ১৪৬ জনবল নিয়োগ, আবেদন ২৩ জুলাই পর্যন্ত

আপডেট সময় ০৬:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬