ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি পারভেজ সম্পাদক মনির Logo মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ Logo মাধবপুরে সিজারের পর পেটে গজ রাখার অভিযোগ ভিত্তিহীন, বায়োপসিতে ক্যানসার-টিবির আলামত মেলেনি Logo আকস্মিক পরিদর্শনে বীর সিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান সোহাগ Logo সাংবাদিক মিহির দেবের মা আর নেই Logo রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে ৩০৩ রোগীর চোখের অপারেশন Logo মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল Logo চিকিৎসক ছাড়াই চলছে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র

সাতছড়ি সড়ক ধসে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ, বিকল্প পথ ব্যবহারের পরামর্শ

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জামে মসজিদের প্রায় ৫০ গজ পূর্বে সড়ক ধসে একটি বালুভর্তি ট্রাক উল্টে পড়েছে। এতে চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে বালুভর্তি একটি ট্রাক ওই স্থান অতিক্রম করার সময় পিচঢালা সড়কের নিচে মাটির ধস সৃষ্টি হলে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কের নিচ দিয়ে পানির প্রবাহ থাকলেও প্রয়োজনীয় সংস্কার না করায় মাটির নিচে ফাঁপা অংশ বা সুরঙ্গ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় সড়কটি ধসে পড়ে এবং দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চুনারুঘাট ও মাধবপুরের মধ্যে যোগাযোগে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, রাতে ডিউটির সময় ঘটনাস্থলে একটি বালুভর্তি ট্রাক পড়ে থাকতে দেখা যায়। পরে ট্রাকের চালক ও হেলপারের খোঁজ নিয়ে জানা যায়, তারা দুজনই অক্ষত রয়েছেন। তবে সড়কটি দিয়ে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে।

সাতছড়ি বিট কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সড়কটি আপাতত বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত স্থান থেকে ট্রাকটি দ্রুত উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগ এবং ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি পারভেজ সম্পাদক মনির

error:

সাতছড়ি সড়ক ধসে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ, বিকল্প পথ ব্যবহারের পরামর্শ

আপডেট সময় ১১:৪৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬