ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

লাখাইয়ে মাইকে ঘোষনা দিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫

  • পারভেজ হাসান
  • আপডেট সময় ০৯:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৭৩৫ Time View

Oplus_131072

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলায় টমটমে যাত্রী ওঠা-নামা নিয়ে দুপক্ষের সংঘর্ষের জেরে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩৫ লোক আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে লাখাই উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষ ঘটে।

এলাকাবাসী জানান, সোমবার ইফতারের পূর্ব মুহূর্তে লাখাই উপজেলার বুল্লা বাজারে টমটমে (ব্যাটারি চালিত অটোরিকশা) যাত্রী ওঠা-নামা নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া ও যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বাজারে থাকা উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১০ জন আহত হন।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নামেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। আহতদের স্থানীয় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লাখাই থানার ওসি বন্দে আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

লাখাইয়ে মাইকে ঘোষনা দিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫

আপডেট সময় ০৯:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫