ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যানজট নিরসনে শায়েস্তাগঞ্জ পৌরসভার অভিযান, নম্বর প্লেটবিহীন ১৪০ অবৈধ টমটম আটক

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরশহরে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নম্বর প্লেটবিহীন ১৪০টি ব্যাটারিচালিত অবৈধ টমটম আটক করেছে শায়েস্তাগঞ্জ পৌরসভা।

সোমবার (১৩ জুলাই) দুপুরে পৌরসভার উদ্যোগে শহরের প্রধান সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টমটমগুলোর কাগজপত্র ও নম্বর প্লেট যাচাই-বাছাই করে নম্বর প্লেটবিহীন ১৪০টি অবৈধ টমটম আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল জিসান জানান, পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরীর নির্দেশনায় শহরের যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। অবৈধ টমটম আটকের পাশাপাশি যানজট সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করার কাজও চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নম্বর প্লেটবিহীন অবৈধ টমটমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানের পর শায়েস্তাগঞ্জ টমটম মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পৌরসভা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব টমটম এখনো নম্বর প্লেট ছাড়া পৌর শহরে চলাচল করছে, সেগুলোর মালিকরা আগামী ২০ জুলাইয়ের মধ্যে পৌরসভার নির্ধারিত বকেয়া পরিশোধ করে বৈধ নম্বর প্লেট সংগ্রহ করবেন।

পরে টমটম মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের জিম্মায় আটককৃত টমটমগুলো ছেড়ে দেওয়া হয়।

অভিযানে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্যদের পাশাপাশি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

error:

যানজট নিরসনে শায়েস্তাগঞ্জ পৌরসভার অভিযান, নম্বর প্লেটবিহীন ১৪০ অবৈধ টমটম আটক

আপডেট সময় ১২:৪৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬