ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার ১০৩ কিলোমিটার সীমান্তজুড়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কথিত পুশ-ইন প্রচেষ্টা প্রতিরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ, স্থানীয় কৃষক, চা শ্রমিক ও সাধারণ মানুষের সমন্বয়ে একটি কার্যকর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সীমান্তবর্তী এলাকার ১৬টি বিওপি থেকে ২৪ ঘণ্টা টহল, গোয়েন্দা নজরদারি এবং সতর্কতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি উঠান বৈঠক, মাইকিং ও জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিজিবির দাবি, স্থানীয় জনগণের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে সীমান্তে নজরদারি আরও জোরদার হওয়ায় এখন পর্যন্ত হবিগঞ্জ সীমান্ত দিয়ে কোনো পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশ ঘটতে পারেনি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৭ ও ২৮ জুন রাত ও ভোরে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া এবং গুইবিল সীমান্ত এলাকায় বিএসএফের একাধিক পুশ-ইন প্রচেষ্টা বিজিবির টহল দল সীমান্তের শূন্যরেখায় প্রতিহত করে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “হবিগঞ্জ সীমান্তে আমরা একা নই। বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি, স্থানীয় কৃষক, চা শ্রমিক ও সাধারণ মানুষ একসঙ্গে সীমান্ত রক্ষায় কাজ করছে। এই দেশপ্রেম ও ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। যেকোনো ধরনের পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

বর্তমানে হবিগঞ্জ সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ

error:

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি

আপডেট সময় ১১:২১:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬