ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক Logo মাঠ যাচাই ছাড়া অনলাইন দেখেই তালিকা: লাখাইয়ে প্রণোদনা থেকে বঞ্চিত হাজারো প্রকৃত কৃষক Logo লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ Logo নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া Logo পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা Logo মাধবপুরে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ Logo বালুভর্তি ট্রাকে লুকিয়ে আনা ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ Logo নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন Logo ঘুষ, দুর্নীতি, অসদাচরণ ও নারী হয়রানির অভিযোগ পেইজের এরিয়া ম্যানেজার জাহাঙ্গীরের বিরুদ্ধে Logo মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজাসহ ট্রেনের চালক (লোকো মাস্টার) মো. শাহজাহান মিয়া (৫০)কে আটক করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে র‌্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেন (৬০৩) রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি করে। এ সময় ট্রেনটির ইঞ্জিনে তল্লাশি চালিয়ে একটি বস্তাভর্তি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে ট্রেনের চালককে আটক করা হয়।

র‌্যাব-৯ (সিপিসি-১) কোম্পানি কমান্ডার নূর নবী জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ট্রেনের ইঞ্জিন থেকে গাঁজাভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ট্রেনের চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধারকৃত গাঁজাসহ আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাব মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক

আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক

আপডেট সময় ১১:২৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬